জংলি ২০২৫ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। পরিচালনা করেছেন এম রাহিম। 6666666666666666666
জনি ভার্সিটিতে পড়ে। ভার্সিটিতে মারামারি করার জন্য তার দুর্নাম আছে। বাবা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সেই বিবেচনায় তাকে ছাড় দেওয়া হয় বারবার। তবে জনির এই বেপরোয়া আচরণের পেছনে রয়েছে তার বাবার সঙ্গে দূরত্ব। দুর্ঘটনায় মায়ের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে বাবা। তারই ভার্সিটিতে পড়া নূপুরকে ভালোবাসে জনি। তাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচতে চায়। কিন্তু বিধি বাম! অপ্রত্যাশিতভাবে একদিন অন্যদিকে মোড় নেয় সে সম্পর্ক। সবকিছু ছেড়ে তাই সে বের হয়ে যায়, হয়ে ওঠে সত্যিকার অর্থেই ‘জংলি’, কোনো কিছুই যাকে আর ছুঁতে পারে না। সেই জংলির জীবনে উড়ে এসে জুড়ে বসে এক ছোট্ট মেয়ে, পাখি। কিন্তু পাখিকে তার জীবনে চায় না জংলি। শেষ পর্যন্ত পাখি কি পারে জংলির মন বদলাতে? নাকি জংলি জংলিই থেকে যায়?[
.jpg)



0 Comments